বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (BPSC) কর্তৃক পরিচালিত ৪৪তম বিসিএস পরীক্ষা-২০২১ এর নন-ক্যাডার পদের সুপারিশ স্থগিতকৃত প্রার্থীদের মধ্যে যারা নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট নৈর্বাচনিক বিষয়ে প্রমাণস্বরূপ সনদ/কাগজপত্র দাখিল করেছেন, তাদের স্থগিতাদেশ প্রত্যাহারপূর্বক মনোনয়ন নিশ্চিত করা হয়েছে।

এই বিজ্ঞপ্তিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী শিক্ষক (ইংরেজি) এবং সহকারী শিক্ষক (গণিত) পদের জন্য কতিপয় প্রার্থীর মনোনয়ন নিশ্চিত করা হয়েছে।

তবে, ১০ম গ্রেডভুক্ত সহকারী শিক্ষক (গণিত) পদের একজন প্রার্থী নৈর্বাচনিক বিষয়ের প্রমাণস্বরূপ সনদ/কাগজপত্র কমিশনে দাখিল না করায় তার ফলাফল ও মনোনয়ন বাতিল করা হয়েছে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

৪৪তম বিসিএস নন-ক্যাডার পদের স্থগিত সুপারিশ প্রত্যাহার ও মনোনয়ন নিশ্চিতকরণ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন