বিভাগীয় নির্বাচনি বোর্ড, রাজশাহীর অধীনে জেলা প্রশাসকের কার্যালয়, সিরাজগঞ্জ ও এর অধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহের ২০তম গ্রেডের ৩টি ক্যাটাগরিতে মোট ১২টি শূন্য পদে জনবল নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে।

পদের নাম ও সংখ্যা:
১. অফিস সহায়ক ৬ জন
২. নিরাপত্তা প্রহরী: ০৩ জন
৩. পরিচ্ছন্নতা কর্মী: ০৩ জন
(সর্বমোট ১২ জন)

নিয়োগের বিস্তারিত তথ্য:
গৃহীত লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এবং কোটা সংক্রান্ত প্রচলিত নীতিমালা অনুসরণ করে যোগ্য প্রার্থীদের প্রাথমিকভাবে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। জেলা প্রশাসক, সিরাজগঞ্জ কর্তৃক নির্বাচিত প্রার্থীদের অনুকূলে নিয়োগপত্র ইস্যু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

অন্যান্য তথ্য:
চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের লিখিত অনুমতিক্রমে যোগদান করতে হবে। যদি কেউ ভুল বা অসত্য তথ্য প্রদান করে নিয়োগপ্রাপ্ত হন, তবে তার নিয়োগ সুপারিশ বাতিল বলে গণ্য হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের চূরান্ত ফলাফল প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন