আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড (APSCL) তাদের শূন্য পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের কাছ থেকে হার্ড কপিতে দরখাস্ত আহ্বান করা হচ্ছে।
পদের নাম ও সংখ্যা: এক্সিকিউটিভ ডিরেক্টর (ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস) - ০১টি।
বয়স সংক্রান্ত তথ্য: ২০ জুন ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ৪৫ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের নির্ধারিত আবেদন ফরমটি প্রতিষ্ঠানের ওয়েবসাইট (www.apscl.gov.bd) থেকে ডাউনলোড করতে হবে। আবেদনপত্রের হার্ড কপি প্রয়োজনীয় নথিপত্রসহ সরাসরি বা ডাকযোগে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছাতে হবে। এই পদের আবেদনের জন্য কোনো ফি প্রয়োজন নেই।
আবেদন পাঠানোর ঠিকানা: চেয়ারম্যান, আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড (এপিএসসিএল), নাভানা রহিম আর্ডেন্ট (লেভেল-১০), ১৮৫ শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, বিজয় নগর, ঢাকা-১০০০।
আবেদনের শেষ তারিখ: ১২ জুলাই ২০২৬ (অফিস চলাকালীন সময়ের মধ্যে)।
বেতন ও সুবিধাদি: মাসিক মূল বেতন ১,৪৯,০০০/- টাকা। এছাড়াও বাড়ি ভাড়া, উৎসব বোনাস, বৈশাখী ভাতা, প্রভিডেন্ট ফান্ড এবং কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ