সিরাজগঞ্জ জেলার রাজস্ব প্রশাসনের আওতাধীন শাখাসমূহ ও উপজেলা ভূমি অফিসসমূহের ২০তম গ্রেডের অফিস সহায়ক পদের ২০টি শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে নিম্নবর্ণিত রোল নম্বরধারী প্রার্থীগণকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছে।

নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ২৭/০৬/২০২৬ খ্রিস্টাব্দ তারিখে দুপুর ২:০০ ঘটিকা থেকে জেলা প্রশাসকের কার্যালয়, সিরাজগঞ্জ-এ অনুষ্ঠিত হবে।

মৌখিক পরীক্ষার সময় নির্বাচিত প্রার্থীগণকে নিয়োগ বিজ্ঞপ্তিতে ও আবেদনপত্রে উল্লিখিত সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদ, জাতীয় পরিচয়পত্রের মূল কপি, ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদের মূল কপি, নিজ জেলার প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন এর নাগরিক সনদ/প্রত্যয়নপত্রের মূল কপি এবং কোটায় নির্ধারিত প্রার্থীদের সরকারি সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র/প্রত্যয়নপত্রের মূলকপি প্রদর্শনপূর্বক সকল সনদ/প্রত্যয়নপত্রের ০১ সেট ফটোকপি দাখিল করতে হবে।

এছাড়াও, মৌখিক পরীক্ষার সময় লিখিত পরীক্ষার প্রবেশপত্র অবশ্যই সঙ্গে আনতে হবে। নতুন করে প্রবেশপত্র ইস্যু করা হবে না। মৌখিক পরীক্ষার জন্য কোন টিএ/ডিএ প্রদান করা হবে না।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

সিরাজগঞ্জ জেলা রাজস্ব প্রশাসনের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ ও মৌখিক পরীক্ষার সময়সূচি

সিরাজগঞ্জ জেলা রাজস্ব প্রশাসনের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ ও মৌখিক পরীক্ষার সময়সূচি

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন