বিভাগীয় বাছাই কমিটি, খুলনার তত্ত্বাবধানে জেলা প্রশাসকের কার্যালয়, সাতক্ষীরা এর সাধারণ প্রশাসনের অধীন 'অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক' পদের ০৮ (আট)টি শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
লিখিত পরীক্ষায় মোট ১১২ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।
উক্ত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষা ২৭.০৬.২০২৬ তারিখ সকাল ১০.০০ ঘটিকায় আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, বয়রা, নূরনগর, খুলনায় অনুষ্ঠিত হবে।
ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য নতুন করে প্রবেশপত্র জারি করা হবে না।
ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের সময় নাগরিকত্ব সনদপত্র, জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদ, সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার সকল সনদপত্র ও কোটা সম্পর্কিত প্রমাণক সনদপত্রের মূল কপি, লিখিত পরীক্ষায় অংশগ্রহণের প্রবেশপত্র এবং ০১ (এক) সেট সত্যায়িত অনুলিপি সাথে আনতে হবে।
ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন টিএ/ডিএ প্রদান করা হবে না।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ