পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন এমসিএইচ-সার্ভিসেস ইউনিটের উদ্যোগে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মা ও শিশু কল্যাণ কেন্দ্র এবং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সেবা প্রদানের লক্ষ্যে শুধুমাত্র নারী প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা যাচ্ছে।

পদের নাম ও সংখ্যা: মিডওয়াইফ (৪৩টি পদ)

শিক্ষাগত যোগ্যতা: ৩ বছর মেয়াদী ডিপ্লোমা ইন মিডওয়াইফারি পাস এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক স্বীকৃত সনদধারী হতে হবে।

বয়সসীমা: ১ জুলাই ২০২৬ তারিখে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩০ বছর এবং মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত তথ্যাদি সম্বলিত আবেদনপত্র প্রয়োজনীয় কাগজপত্রের ফটোকপিসহ সরাসরি বা ডাকযোগে 'পরিচালক (এমসিএইচ-সার্ভিসেস)' বরাবর পৌঁছাতে হবে। আবেদনপত্রের সাথে শিক্ষাগত যোগ্যতার সনদ, বিএনএমসি রেজিস্ট্রেশন কার্ড, নাগরিকত্ব সনদ এবং সদ্য তোলা রঙিন ছবি সংযুক্ত করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ০৭ জুলাই ২০২৬ খ্রিঃ তারিখ বিকাল ০৪:০০ ঘটিকা পর্যন্ত।

বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক সাকুল্যে ৪০,০০০/- (চল্লিশ হাজার) টাকা।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

৪৩ পদে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন