অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রশাসনিক আওতাভুক্ত প্রতিষ্ঠান বাংলাদেশ মিউনিসিপল ডেভেলপমেন্ট ফান্ড (বিএমডিএফ)-এ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটি তাদের স্থায়ী জনবল কাঠামোর অধীনে দক্ষ জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করেছে।
পদের নাম ও সংখ্যা: প্রোগ্রাম ম্যানেজার (পিএম) - ০১টি।
বয়স সংক্রান্ত তথ্য: আবেদন জমা দেওয়ার শেষ তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন ৪০ বছর এবং সর্বোচ্চ ৬০ বছরের মধ্যে হতে হবে।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের বিস্তারিত জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ১ কপি রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র এবং সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত অনুলিপিসহ আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনপত্রটি মুখবন্ধ খামে 'ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ মিউনিসিপল ডেভেলপমেন্ট ফান্ড (বিএমডিএফ), গ্রামীণ ব্যাংক ভবন (লেভেল-১৩), মিরপুর-২, ঢাকা-১২১৬' এই ঠিকানায় পৌঁছাতে হবে। খামের উপরে পদের নাম এবং আবেদনকারীর যোগাযোগের ঠিকানা স্পষ্ট করে উল্লেখ করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ০৯ জুলাই ২০২৬ তারিখ (অফিস চলাকালীন সময় পর্যন্ত)।
বেতন ও সুযোগ-সুবিধা: নিয়োগপ্রাপ্ত প্রার্থী বিএমডিএফ-এর বেতন স্কেল অনুযায়ী ৮১,৭৬০ টাকা মূল বেতন এবং প্রতিষ্ঠানের চাকুরী বিধিমালা মোতাবেক অন্যান্য ভাতাদি প্রাপ্য হবেন।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ