বিভাগীয় নির্বাচনি বোর্ড, রাজশাহীর অধীনে চাঁপাইনবাবগঞ্জ জেলার রাজস্ব প্রশাসনের ১৬তম গ্রেডের বিভিন্ন পদে জনবল নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত ব্যবহারিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। একইসাথে ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচী ঘোষণা করা হয়েছে।
পদের নাম: সার্টিফিকেট পেশকার এবং ট্রেসার।
মৌখিক পরীক্ষার সময় ও স্থান:
- তারিখ: ২৫ জুন ২০২৬
- সময়: সকাল ১০.০০ টা
- স্থান: বিভাগীয় কমিশনারের কার্যালয়, রাজশাহী।
প্রয়োজনীয় নির্দেশনা:
- মৌখিক পরীক্ষার সময় সকল শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য সনদের মূল কপি প্রদর্শন করতে হবে।
- সকল সনদের এক সেট সত্যায়িত ফটোকপি মৌখিক পরীক্ষা গ্রহণকারী কর্তৃপক্ষের নিকট জমা দিতে হবে।
- ট্রেসার পদের প্রার্থীদের ড্রয়িং বিষয়ে কমপক্ষে ৬ মাসের সার্টিফিকেট কোর্সের মূল সনদ সাথে আনতে হবে।
- লিখিত পরীক্ষার প্রবেশপত্র অবশ্যই সঙ্গে আনতে হবে; নতুন করে কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ