বাংলাদেশ ডাক বিভাগের পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়, মেট্রোপলিটন সার্কেল, ঢাকা-এর আওতাধীন বিভিন্ন শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে নিয়োগ পরীক্ষার সময়সূচি ও কেন্দ্র সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

পদের নামসমূহ: ওয়্যারম্যান, আর্মড গার্ড, প্যাকার, গার্ডেনার এবং পরিচ্ছন্নতা কর্মী (সুইপার)।

পরীক্ষার তারিখ ও সময়: ২০ জুন ২০২৬ খ্রি. তারিখ, সকাল ১০:০০ ঘটিকা থেকে ১১:০০ ঘটিকা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার কেন্দ্র: মতিঝিল কলোনী উচ্চ বিদ্যালয়।

আবেদন প্রক্রিয়া ও প্রবেশপত্র: আবেদনকারীগণ অনলাইন লিংকের (http://pmgmc.teletalk.com.bd/admitcard/) মাধ্যমে নিজ নিজ User ID এবং Password ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। পরীক্ষায় অংশগ্রহণের জন্য রঙিন প্রিন্ট করা প্রবেশপত্র সাথে আনা বাধ্যতামূলক।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় মেট্রোপলিটন সার্কেলের নিয়োগ পরীক্ষার সময়সূচী প্রকাশ

চাকরির আবেদন করতে SMS করুন