পোস্টমাস্টার জেনারেল, মেট্রোপলিটন সার্কেল, ঢাকা এর আওতাধীন শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে গত ১৩/০৬/২০২৬ খ্রি. তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।

নিম্নোক্ত পদসমূহের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে:

  • সীটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর (স্টেনোটাইপিস্ট)
  • উচ্চমান সহকারী
  • কম্পিউটার মুদ্রাক্ষরিক (টাইপিস্ট)
  • অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক

পরীক্ষার বিস্তারিত তথ্য:

  • পরীক্ষার তারিখ: ১৬/০৬/২০২৬ খ্রি.
  • পরীক্ষার সময়: সকাল ১০:০০ ঘটিকা (প্রার্থীদেরকে সকাল ০৯:৩০ ঘটিকার মধ্যে উপস্থিত থাকতে হবে)
  • পরীক্ষার স্থান: বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি), আগারগাঁও, ঢাকা।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সকল প্রার্থীকে তাদের লিখিত পরীক্ষার প্রবেশপত্র (রঙিন প্রিন্ট কপি) সহ নির্ধারিত তারিখে, সময়ে ও স্থানে উপস্থিত হয়ে ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

পোস্টমাস্টার জেনারেল, মেট্রোপলিটন সার্কেল, ঢাকার বিভিন্ন পদের ব্যবহারিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

চাকরির আবেদন করতে SMS করুন