কর অঞ্চল-ফরিদপুর (Tax Zone Faridpur Exam Date & Admit Card) এর ১২২টি শূন্য পদে নিয়োগের জন্য আবেদন করেছিলেন, তাদের জন্য এই বিজ্ঞপ্তিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিচে পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরা হলো:

পরীক্ষার বিস্তারিত সময়সূচি (Exam Schedule):

  • প্রতিষ্ঠানের নাম: কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-ফরিদপুর
  • মোট শূন্য পদ: ১২২টি
  • পরীক্ষার ধরন: লিখিত পরীক্ষা
  • পরীক্ষার তারিখ: ২০ জুন ২০২৬ (শনিবার)
  • পরীক্ষার সময়: সকাল ১০:০০ ঘটিকা এবং দুপুর ২:০০ ঘটিকা

পরীক্ষার কেন্দ্রসমূহ (Exam Centers):

ফরিদপুর জেলার মোট ৩টি কেন্দ্রে এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেন্দ্রগুলো হলো: ১. সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুর (শহর ক্যাম্পাস) ২. সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুর (বায়তুল আমান ক্যাম্পাস) ৩. সরকারি ইয়াছিন কলেজ, ফরিদপুর

প্রবেশপত্র বা অ্যাডমিট কার্ড ডাউনলোড (Admit Card Download):

ইতোমধ্যে যোগ্য প্রার্থীদের মোবাইল নম্বরে টেলিটক (Teletalk)-এর মাধ্যমে প্রবেশপত্র ডাউনলোডের খুদেবার্তা (SMS) প্রেরণ করা হয়েছে।

  • ডাউনলোড প্রক্রিয়া: প্রার্থীদের টেলিটকের নির্দিষ্ট ওয়েবসাইট থেকে নিজ নিজ User IDPassword ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে।
  • বিশেষ নির্দেশনা: পরীক্ষার হলে অংশগ্রহণের জন্য অবশ্যই প্রবেশপত্রটির রঙিন কপি (Color Print) প্রিন্ট করে সাথে রাখতে হবে।


কর অঞ্চল-ফরিদপুর নিয়োগ পরীক্ষার সময়সূচি ও প্রবেশপত্র ডাউনলোড ২০২৬

চাকরির আবেদন করতে SMS করুন