দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় বিভিন্ন পদের ব্যবহারিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। গত ১০, ১১ এবং ১২ জুন ২০২৬ তারিখে অনুষ্ঠিত কম্পিউটার অপারেটর, অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং গাড়িচালক পদের ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।

উত্তীর্ণ প্রার্থীদের তথ্য:
পদের নাম ও সংখ্যা:
১. অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক: ৫২১ জন
২. গাড়িচালক: ৪৫ জন
৩. কম্পিউটার অপারেটর: ০৫ জন

মৌখিক পরীক্ষার তথ্য:
ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্র পরবর্তীতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ওয়েবসাইট (www.ddm.gov.bd) এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.modmr.gov.bd) প্রকাশ করা হবে।

প্রয়োজনীয় কাগজপত্র:
মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের অবশ্যই লিখিত পরীক্ষার প্রবেশপত্র, অ্যাপ্লিকেন্ট কপি, শিক্ষাগত যোগ্যতার মূল সনদ এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রের মূল কপির সাথে এক সেট সত্যায়িত ফটোকপি আনতে হবে। প্রার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট পূর্বে কেন্দ্রে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের চাকরির ব্যবহারিক পরীক্ষার ফলাফল প্রকাশ

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের চাকরির ব্যবহারিক পরীক্ষার ফলাফল প্রকাশ

চাকরির আবেদন করতে SMS করুন