নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, মূল্য সংযোজন কর এর সিপাই পদে নিয়োগের জন্য অনুষ্ঠিত শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষার সংশোধিত ফলাফল প্রকাশ করা হয়েছে।
শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষাটি ০৮/০৫/২০২৬ খ্রি. তারিখে সকাল ০৮:০০টা হতে সন্ধ্যা ০৬:০০টা পর্যন্ত ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ১/এ, নিউ বেইলি রোড, ঢাকা-১০০০-এর মাঠে অনুষ্ঠিত হয়। প্রাথমিক ফলাফলে কিছু অনিচ্ছাকৃত ত্রুটি পরিলক্ষিত হওয়ায় স্বচ্ছতা, নিরপেক্ষতা ও ন্যায্যতা নিশ্চিতকরণের স্বার্থে ফলাফল পুনঃযাচাই করে সংশোধিত তালিকা প্রকাশ করা হয়েছে।
সংশোধিত ফলাফল অনুযায়ী, মোট ৮,৯৭২ জন প্রার্থী শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।
উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্র এবং পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্যাদি পরবর্তীতে দপ্তরের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে (www.vatintelligence.gov.bd) জানানো হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ