বাংলাদেশ ডাক অধিদপ্তরের আওতাধীন রাজস্ব খাতভুক্ত গ্রেড-১১ থেকে গ্রেড-১৬ পর্যায়ের বিভিন্ন পদে অপেক্ষমাণ তালিকা থেকে ৭ম পর্যায়ে ১১ জন প্রার্থীকে নিয়োগের জন্য মনোনীত করা হয়েছে।

পদের নাম ও বিবরণ:
নির্বাচিত প্রার্থীদের ইন্সপেক্টর অব পোস্ট অফিসেস/ইন্সপেক্টর অব রেলওয়ে মেইল সার্ভিস/ইন্সপেক্টর অব পিএলআই/ইন্সট্রাক্টর এবং উপজেলা পোস্টমাস্টার পদে নিয়োগ প্রদান করা হয়েছে। কেন্দ্রীয়, পূর্বাঞ্চল, উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চল সার্কেলের অধীনে এই নিয়োগ সম্পন্ন হবে।

যোগদানের তারিখ ও সময়:
নির্বাচিত প্রার্থীদের আগামী ১৫ জুন ২০২৬ তারিখের মধ্যে নিয়োগপত্র ইস্যুকারী দপ্তরে অবশ্যই যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে নিয়োগপত্রটি বাতিল বলে গণ্য হবে।

গুরুত্বপূর্ণ তথ্য:
প্রার্থীদের স্থায়ী ঠিকানায় ইতোমধ্যে রেজিস্টার্ড ডাকযোগে নিয়োগপত্র পাঠানো হয়েছে। যদি কোনো প্রার্থী নির্ধারিত সময়ের মধ্যে নিয়োগপত্র হাতে না পান, তবে তাকে সংশ্লিষ্ট সার্কেল বা ইউনিট অফিসে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

ডাক অধিদপ্তরের নিয়োগ ও যোগদান সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ

ডাক অধিদপ্তরের নিয়োগ ও যোগদান সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ