বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ১৪-১৬তম গ্রেডের বিভিন্ন শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে অপেক্ষমাণ তালিকা থেকে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। লিখিত, মৌখিক এবং ব্যবহারিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী প্রার্থীদের চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে।
নির্বাচিত পদের নাম ও সংখ্যা:
১. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: ০৩ জন
২. নমুনা সংগ্রহ সহকারী: ০১ জন
গুরুত্বপূর্ণ নির্দেশনা:
নির্বাচিত প্রার্থীদের আগামী ০৮ জুন ২০২৬ তারিখের মধ্যে পূরণকৃত প্রাক চাকুরি বৃত্তান্ত যাচাই ফর্মের ৩ (তিন) কপি কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ে জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা না দিলে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হবে না। প্রাক চাকুরি বৃত্তান্ত যাচাই শেষে প্রার্থীদের অনুকূলে আনুষ্ঠানিক নিয়োগপত্র প্রদান করা হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ