বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন (বিটিআরসি)-এর ৯ম ও ১০ম গ্রেডের বিভিন্ন পদে জনবল নিয়োগের মৌখিক পরীক্ষার সময়সূচি অনিবার্য কারণবশতঃ পুনঃনির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্ট প্রার্থীদের নির্ধারিত সময়ে পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো।

পরীক্ষার তারিখ ও সময়:
পুনঃনির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ১৪ জুন ২০২৬, ১৫ জুন ২০২৬, ১৬ জুন ২০২৬ এবং ১৮ জুন ২০২৬ তারিখে এই মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। পদের ধরণ অনুযায়ী পরীক্ষা সকাল ১০:০০টা এবং দুপুর ২:০০টা থেকে শুরু হবে।

পরীক্ষার স্থান:
বিটিআরসি ভবন, কক্ষ নম্বর-১১৭, আগারগাঁও, ঢাকা।

মৌখিক পরীক্ষার্থীদের জন্য নির্দেশনা:
১. লিখিত পরীক্ষার প্রবেশপত্রই মৌখিক পরীক্ষার প্রবেশপত্র হিসেবে গণ্য হবে।
২. মৌখিক পরীক্ষার সময় অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের কপি, ০৩ কপি রঙিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার মূল সনদপত্র এবং এক সেট সত্যায়িত ফটোকপি অবশ্যই সাথে আনতে হবে।
৩. পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন:

বিটিআরসি'র বিভিন্ন পদের মৌখিক পরীক্ষার পুনঃনির্ধারিত সময়সূচি প্রকাশ