বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিরাপত্তা প্রহরী (২০তম গ্রেড) পদে জনবল নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত, শারীরিক যোগ্যতা নিরূপণ এবং মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে অপেক্ষমান তালিকা হতে মেধাক্রম অনুযায়ী ৩৫ জন প্রার্থীকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে।

পদের নাম: নিরাপত্তা প্রহরী (২০তম গ্রেড)
নির্বাচিত মোট সংখ্যা: ৩৫ জন

প্রয়োজনীয় করণীয়: প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের বোর্ডের ওয়েবসাইট হতে পুলিশ ভেরিফিকেশন ফর্ম ডাউনলোড করতে হবে। উক্ত ফর্ম স্বহস্তে পূরণ ও স্বাক্ষরপূর্বক নির্ধারিত সময়ের মধ্যে সশরীরে উপস্থিত হয়ে জমা দিতে হবে।

ফর্ম জমা দেওয়ার স্থান: কর্মচারী পরিদপ্তর, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ওয়াপদা ভবন (৫ম তলা), মতিঝিল, ঢাকা।

জমা প্রদানের শেষ তারিখ: ১০ জুন ২০২৬

উল্লেখ্য যে, নির্ধারিত সময়ের মধ্যে পুলিশ ভেরিফিকেশন ফর্ম জমা না দিলে বা তদন্ত প্রতিবেদন সন্তোষজনক না হলে প্রার্থীর প্রাথমিক নির্বাচন বাতিল বলে গণ্য হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অপেক্ষমান তালিকা হতে ফলাফল প্রকাশ