বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের একটি পদের বাছাই পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করেছে।

পদের নাম: সহকারী পরিচালক (প্রশাসন)

পরীক্ষার তারিখ ও সময়: বাছাই পরীক্ষা আগামী ১৪ জুলাই দুপুর ২:০০টা থেকে বিকাল ৩:০০টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

পরীক্ষার কেন্দ্রসমূহ: আগারগাঁও তালতলা সরকারি কলোনি উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় (মাল্টিপারপাস হল), আগারগাঁও, ঢাকা।

পরীক্ষার্থীদের জন্য নির্দেশনা:
১. পরীক্ষার্থীদের দুপুর ১২:৩০ থেকে ১:৩০ মিনিটের মধ্যে অবশ্যই নির্ধারিত আসনে বসতে হবে। বেলা ১:৩০টার পর কাউকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।
২. ১০০ নম্বরের এই বাছাই পরীক্ষায় বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং গণিত ও দৈনন্দিন বিজ্ঞান থেকে ২৫টি করে মোট ১০০টি প্রশ্ন থাকবে।
৩. প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর পাওয়া যাবে এবং ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা হবে।
৪. প্রবেশপত্র ছাড়া কোনো পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। প্রার্থীরা কমিশনের ওয়েবসাইট বা টেলিটকের ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।
৫. পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন, ঘড়ি, ক্যালকুলেটর বা কোনো ইলেকট্রনিক ডিভাইস বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন:

হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের MCQ পরীক্ষার সময়সূচি প্রকাশ

হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের MCQ পরীক্ষার সময়সূচি প্রকাশ