ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও)-এর শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। নিম্নলিখিত পদসমূহের জন্য ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে:

  • সাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর: ৪২ জন
  • সীট-মুদ্রাক্ষরিককাম কম্পিউটার অপারেটর: ১০২ জন
  • অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: ১১১ জন

ব্যবহারিক পরীক্ষার তারিখ: ২২ মে ২০২৬ (শুক্রবার)
সময়: সকাল ১০:০০ ঘটিকা
স্থান: বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট, সোবাহানবাগ, মিরপুর রোড, ঢাকা-১২০৭।

গুরুত্বপূর্ণ নির্দেশনা:

  • ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো পৃথক প্রবেশপত্র ইস্যু করা হবে না। প্রার্থীকে লিখিত পরীক্ষার প্রদত্ত প্রবেশপত্রের মূলকপি সাথে আনতে হবে।
  • পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে।
  • পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ/ডিএ প্রদান করা হবে না।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন এর ব্যবহারিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন এর ব্যবহারিক পরীক্ষার সময়সূচি প্রকাশ