ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর কর্তৃক বিভিন্ন পদে জনবল নিয়োগের লক্ষ্যে শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের প্রার্থীদের নির্ধারিত তারিখে পরীক্ষায় অংশগ্রহণের জন্য আহ্বান করা হয়েছে।

পদের নাম: ফায়ারফাইটার (পুরুষ ও মহিলা), নার্সিং এ্যাটেনডেন্ট, ড্রাইভার ও ইঞ্জিন ড্রাইভার (মেরিন)।

পরীক্ষার তারিখ ও সময়: পদ ও বিভাগ ভেদে আগামী ১১ জুন ২০২৬ তারিখ হতে ১৩ জুলাই ২০২৬ তারিখ পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা প্রতিদিন সকাল ০৯:০০ টায় শুরু হবে।

পরীক্ষার স্থান: মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ড, সেক্টর নং-১২, প্লট নং-০০২, রোড নং- ২০৩, পূর্বাচল, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ (নীলা মার্কেটের বিপরীতে, পূর্বাচল ৩০০ ফুট রাস্তা সংলগ্ন)।

আবেদনের প্রক্রিয়া ও প্রয়োজনীয় কাগজপত্র: প্রার্থীদের টেলিটক থেকে প্রাপ্ত এসএমএস অনুযায়ী অথবা অধিদপ্তরের ওয়েবসাইট থেকে ডাউনলোডকৃত প্রবেশপত্রের প্রিন্ট কপি এবং অন্যান্য প্রয়োজনীয় মূল কাগজপত্রসহ নির্ধারিত পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের বিভিন্ন পদের পরীক্ষার সময়সূচি প্রকাশ

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের বিভিন্ন পদের পরীক্ষার সময়সূচি প্রকাশ