বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (BPSC) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন পদের লিখিত পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করেছে

যেসব পদের জন্য পরীক্ষা অনুষ্ঠিত হবে:

  • জুনিয়র ইন্সট্রাক্টর (ইলেকট্রিক্যাল) (৯ম গ্রেড), মেরিন ফিশারিজ একাডেমি, চট্টগ্রাম।
  • সহকারী মৎস্য কর্মকর্তা (১০ম গ্রেড), মৎস্য অধিদপ্তর।
  • সামুদ্রিক মৎস্য শাখার পরিদর্শক (১০ম গ্রেড), মৎস্য অধিদপ্তর।

পরীক্ষার্থীদের প্রবেশপত্র নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। প্রবেশপত্র হারিয়ে গেলে বা নষ্ট হলে কমিশনের www.bpsc.gov.bd অথবা টেলিটক বাংলাদেশ লিঃ এর http://bpsc.teletalk.com.bd ওয়েবসাইট থেকে ডাউনলোড করে সংগ্রহ করা যাবে।

গুরুত্বপূর্ণ নির্দেশনাবলী:

  • সহকারী মৎস্য কর্মকর্তা ও সামুদ্রিক মৎস্য শাখার পরিদর্শক উভয় পদে আবেদনকারী প্রার্থীদের যেকোনো একটি পদের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং সেই পদের প্রবেশপত্র সঙ্গে আনতে হবে।
  • শ্রুতিলেখক প্রয়োজন এমন প্রতিবন্ধী পরীক্ষার্থীদের ০৪ জুন ২০২৬ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে কমিশন সচিবালয়ের ইউনিট-৮ এর পরিচালক বরাবর আবেদনপত্র দাখিল করতে হবে।
  • পরীক্ষার নির্ধারিত সময়ের অন্তত ১৫ মিনিট পূর্বে আসন গ্রহণ করতে হবে। পরীক্ষা শুরু হওয়ার ১৫ মিনিট পর কোনো পরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষে প্রবেশ করতে দেওয়া হবে না।
  • লিখিত পরীক্ষা বাংলা-৪০, ইংরেজি-৪০, সাধারণ জ্ঞান-৪০ এবং প্রাসঙ্গিক টেকনিক্যাল বিষয়ে (ইলেকট্রিক্যাল/প্রাণিবিদ্যা)-৮০ নম্বরের মোট ২৪০ নম্বরের হবে। প্রতিটি বিষয়ের জন্য ভিন্ন ভিন্ন উত্তরপত্র ব্যবহার করতে হবে।
  • পরীক্ষা কেন্দ্রে বইপুস্তক, ব্যাগ, মোবাইল ফোন বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস আনা সম্পূর্ণ নিষিদ্ধ। সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করা যাবে, তবে সাইন্টিফিক ক্যালকুলেটর নিষিদ্ধ।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের বিভিন্ন পদের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ

বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের বিভিন্ন পদের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ