সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বিভিন্ন পদের লিখিত পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যু সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্ট পদের প্রার্থীদের জন্য পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
পরীক্ষার তারিখ ও সময়: ০৫ জুন ২০২৬ (শুক্রবার), সকাল ১০:০০ টা।
পরীক্ষার স্থান: ইডেন মহিলা কলেজ, ঢাকা।
সংশ্লিষ্ট পদসমূহ: প্রটোকল-কাম-পাবলিক রিলেসন্স অফিসার, এস্টিমেটর/সাব-এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (অটো), উপ-সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল), কম্পিউটার অপারেটর, কানুনগো, ক্যাশিয়ার, ডাটা এন্ট্রি অপারেটর, অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, সার্ভেয়ার, ক্যাশ পিয়ন এবং অফিস সহায়ক।
প্রবেশপত্র সংগ্রহ: প্রার্থীরা ২০ মে ২০২৬ তারিখ হতে https://bba.teletalk.com.bd/admitcard/ ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড ও প্রিন্ট করতে পারবেন।
পরীক্ষার নির্দেশনা: প্রার্থীদের প্রবেশপত্রে উল্লিখিত শর্তসমূহ মেনে পরীক্ষা কেন্দ্রে নির্ধারিত সময়ের ৩০ (ত্রিশ) মিনিট পূর্বে অবশ্যই উপস্থিত থাকতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ