খাদ্য অধিদপ্তরের নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি ঘোষণা করা হয়েছে।
পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
মোট পদসংখ্যা: ৪৩৬টি
মৌখিক পরীক্ষার সময়কাল: ০৩/০৬/২০২৬ হতে ০৮/০৬/২০২৬ তারিখ পর্যন্ত।
পরীক্ষার স্থান: খাদ্য অধিদপ্তর (খাদ্য ভবন, ১৬ আব্দুল গণি রোড, ঢাকা-১০০০)।
পরীক্ষার সময়: নির্ধারিত তারিখ অনুযায়ী সকাল ১০:০০ ঘটিকা এবং দুপুর ০২:০০ ঘটিকা হতে শুরু হবে।
মৌখিক পরীক্ষার জন্য প্রয়োজনীয় কাগজপত্র:
মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার মূল সনদ, জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ, নাগরিক সনদপত্র, আবেদনপত্রের রঙিন কপি, প্রবেশপত্রের রঙিন কপি, কোটার স্বপক্ষে প্রমাণক (প্রযোজ্য ক্ষেত্রে), অভিজ্ঞতার সনদ এবং দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সাথে আনতে হবে। সকল মূল কাগজের পাশাপাশি এক সেট সত্যায়িত ফটোকপি প্রশাসন বিভাগে জমা দিতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ