জেলা প্রশাসন, ফেনী কর্তৃক সরাসরি পরিচালিত ফেনী শিশু নিকেতন কালেক্টরেট স্কুল-এর বিভিন্ন শূন্য পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যোগ্যতাসম্পন্ন আগ্রহী প্রার্থীরা ডাকযোগে বা সরাসরি আবেদন করতে পারবেন।
পদের নাম ও সংখ্যা: সহকারী প্রধান শিক্ষক, শিক্ষক (চারু ও কারুকলা) এবং অন্যান্য পদ।
বয়স: ০৫/০৬/২০২৬ তারিখে সহকারী প্রধান শিক্ষক পদের ক্ষেত্রে অনূর্ধ্ব ৪০ বছর এবং অন্যান্য পদের প্রার্থীদের বয়স অনূর্ধ্ব ৩৫ বছর হতে হবে।
আবেদনের প্রক্রিয়া: খামের ওপর পদের নাম, মোবাইল নম্বর ও ই-মেইল উল্লেখপূর্বক স্বহস্তে লিখিত স্বাক্ষরসহ আবেদনপত্র ডাকযোগে বা সরাসরি জমা দিতে হবে। সরাসরি আবেদনপত্র জমাদানের ঠিকানা: অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এর গোপনীয় শাখা, জেলা প্রশাসকের কার্যালয়, ফেনী।
আবেদনের শেষ তারিখ: ০৫ জুন ২০২৬।
আবেদন ফি: সোনালী ব্যাংকের ৫০০/- (পাঁচশত) টাকার পে-অর্ডার আবেদনের সাথে সংযুক্ত করতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ