বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর বিভিন্ন ক্যাটাগরির শূন্য পদে গত ০৮/০৫/২০২৬ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের টাইপিং ও মৌখিক পরীক্ষার সময়সূচী ঘোষণা করা হয়েছে।
পদের নাম ও সংখ্যা:
১. শুল্ক আদায়কারী - ০৬টি পদ
২. অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক - ২০টি পদ
পরীক্ষার তারিখ ও সময়:
টাইপিং ও মৌখিক পরীক্ষা আগামী ০৮/০৬/২০২৬ তারিখ থেকে ১৩/০৬/২০২৬ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০:০০ টায় টাইপিং জ্ঞান পরীক্ষা এবং দুপুর ২:০০ টায় মৌখিক পরীক্ষা শুরু হবে।
পরীক্ষার স্থান:
বাছাই কমিটির আহ্বায়ক সদস্য (পরিকল্পনা ও পরিচালন) এর দপ্তর, ৬ষ্ঠ তলা, বিআইডব্লিউটিএ ভবন, ১৪১-১৪৩, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
প্রয়োজনীয় নির্দেশনা:
১. প্রার্থীদের লিখিত পরীক্ষার প্রবেশপত্র অবশ্যই সঙ্গে আনতে হবে। নতুন করে কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না।
২. মৌখিক পরীক্ষার সময় সকল প্রয়োজনীয় কাগজপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে।
৩. প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত এক সেট ফটোকপি এবং ৩ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জমা দিতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন: