প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে একটি পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচী প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)।
পদের নাম ও সংখ্যা: পরিসংখ্যান কর্মকর্তা (৯ম গ্রেড) - ০৯ জন।
পরীক্ষার তারিখ ও সময়: মৌখিক পরীক্ষা আগামী ১১ জুন ২০২৬ তারিখ, বৃহস্পতিবার সকাল ১০:০০ টায় অনুষ্ঠিত হবে।
পরীক্ষার স্থান: বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা।
মৌখিক পরীক্ষার প্রয়োজনীয় কাগজপত্র: প্রার্থীদের বিপিএসসি ফর্ম-৩এ, প্রবেশপত্র, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র এবং সদ্য তোলা ৩ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবিসহ মূল কাগজপত্রের এক সেট এবং এক সেট সত্যায়িত ফটোকপি সাথে আনতে হবে।
বিশেষ নির্দেশনা: প্রার্থীদের নির্ধারিত সময়ের অন্তত ৩০ মিনিট পূর্বে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে। প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ