বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো)-এর সহকারী স্টোর কিপার পদের লিখিত (MCQ) পরীক্ষার ফলাফল এবং পরবর্তী লিখিত (রচনামূলক) পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।
নির্বাচিত প্রার্থীর সংখ্যা: ৪১৫ জন
পদের নাম: সহকারী স্টোর কিপার
লিখিত (রচনামূলক) পরীক্ষার তারিখ ও সময়: ১৬ মে ২০২৬ (শনিবার), বেলা ০৩:০০ ঘটিকা
পরীক্ষার স্থান: কুর্মিটোলা হাইস্কুল এন্ড কলেজ, খিলক্ষেত, ঢাকা-১২২৯।
প্রবেশপত্র সংক্রান্ত তথ্য: নির্বাচিত প্রার্থীদের জন্য আলাদা কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না। পূর্বের লিখিত (MCQ) পরীক্ষার প্রবেশপত্রটিই রচনামূলক পরীক্ষার জন্য গণ্য হবে।
পরীক্ষার নির্দেশনা: পরীক্ষার হলে ক্যালকুলেটর, মোবাইল ফোন, ডিজিটাল ঘড়ি বা যেকোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ। পরীক্ষার জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ