কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, গাজীপুর বিভিন্ন ক্যাটাগরির শূন্য পদে জনবল নিয়োগের জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তির অধীনে মোট ২৬ জনকে নিয়োগ দেওয়া হবে। শুধুমাত্র গাজীপুর জেলার স্থায়ী বাসিন্দারা এই পদগুলোর জন্য আবেদন করতে পারবেন।
পদের নাম ও পদসংখ্যা:
১. উচ্চমান সহকারী - ০৩টি
২. ডাটা এন্ট্রি অপারেটর - ০১টি
৩. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক - ০৯টি
৪. সিপাই - ০৮টি
৫. অফিস সহায়ক - ০৯টি
বয়সসীমা: ০১ মে ২০২৬ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের অনলাইনে http://gazipurvat.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২১ মে ২০২৬, বিকাল ০৪:০০ টা পর্যন্ত।
পরীক্ষার সময় ও তারিখ: লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য সময় জুন ২০২৬ মাসের দ্বিতীয় সপ্তাহ। পরীক্ষার সঠিক তারিখ ও সময় পরবর্তীতে এসএমএস-এর মাধ্যমে জানানো হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ