শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-এর ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের জন্য স্থায়ী ভিত্তিতে 'প্রভাষক' পদে জনবল নিয়োগের লক্ষ্যে আবেদন আহ্বান করা যাচ্ছে।
আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ক্যারিয়ার পোর্টাল career.sust.edu এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। সরাসরি বা অফলাইনে কোনো আবেদন গ্রহণ করা হবে না।
আবেদনের সময় প্রয়োজনীয় ডকুমেন্টস (PDF ফরমেট):১. সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ও ট্রান্সক্রিপ্ট/মার্কশিট। ২. সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি (৩০০x৩০০ পিক্সেল)। ৩. প্রার্থীর স্বাক্ষর (৩০০x৮০ পিক্সেল)। ৪. জাতীয় পরিচয়পত্র (NID) অথবা জন্ম নিবন্ধন সনদ। ৫. চাকুরীরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র। ৬. প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার প্রমাণপত্র। ৭. সকল প্রকাশনার কপি (ISI এবং Scopus indexing ছাড়া অন্য সব প্রকাশনার ক্ষেত্রে Turnitin রিপোর্ট)।
যোগ্যতা ও অভিজ্ঞতা সংক্রান্ত বিস্তারিত শর্তাবলী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.sust.edu অথবা ক্যারিয়ার পোর্টাল career.sust.edu এর 'বিস্তারিত দেখুন' সেকশনে পাওয়া যাবে।
যোগাযোগ:সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির রেজিস্ট্রার, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট।
বিস্তারিত দেখুন নিচেঃ