এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড (SK+F) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড বাংলাদেশে 'মেডিকেল সার্ভিসেস অফিসার' পদে জনবল নিয়োগের লক্ষ্যে সরাসরি সাক্ষাৎকারের (Walk-in Interview) আহ্বান করছে।

পদের নাম: মেডিকেল সার্ভিসেস অফিসার (Medical Services Officer)

দায়িত্বসমূহ:

  • চিকিৎসক সমাজের কাছে বৈজ্ঞানিক তথ্য পৌঁছে দেওয়া।
  • প্রেসক্রিপশন জেনারেশন এবং অর্ডার সংগ্রহের মাধ্যমে বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন করা।

যোগ্যতা:

  • শিক্ষাগত যোগ্যতা: মাস্টার্স / বি.ফার্ম / যেকোনো বিষয়ে স্নাতক।
  • মাধ্যমিক পর্যায়: এসএসসি (SSC) পর্যন্ত বিজ্ঞান বিভাগ থাকতে হবে।
  • বয়স: অনুর্ধ্ব ৩২ বছর।

কর্মস্থল:

  • বাংলাদেশের যেকোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে।

সুযোগ-সুবিধা:

  • আকর্ষণীয় বেতন ও মাসিক ইনসেন্টিভ।
  • ত্রৈমাসিক ইনসেন্টিভ ও প্রফিট বোনাস।
  • উৎসব বোনাস।
  • প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি।
  • বিদেশ ভ্রমণের সুযোগ।
  • গ্রুপ ইন্স্যুরেন্স।
  • টিএ/ডিএ (TA & DA) ভাতা।
  • দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ।

সাক্ষাৎকারের সময় ও স্থান:

আগ্রহী প্রার্থীদের এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (CV) এবং সকল প্রাতিষ্ঠানিক শিক্ষার মূল সনদপত্রসহ সরাসরি সাক্ষাৎকারের জন্য অনুরোধ করা যাচ্ছে।

  • তারিখ: ১৭, ১৮, ১৯, ২০ এবং ২১ মে, ২০২৬
  • সময়: সকাল ১১:০০ টা থেকে দুপুর ০১:০০ টা পর্যন্ত।

সাক্ষাৎকারের প্রধান কেন্দ্রসমূহ:

  • ঢাকা: অপারেশনাল হেডকোয়ার্টার্স, প্লট-৮২, রোড-১৪, ব্লক-বি, বনানী, ঢাকা।
  • চট্টগ্রাম: তাহের চেম্বার (৩য় তলা), ১০ আগ্রাবাদ সি/এ, চট্টগ্রাম।
  • বগুড়া: টিডিসিএল, ফুলদিঘী (পেপসি প্ল্যান্ট), বগুড়া।
  • রাজশাহী: হোল্ডিং- ১৫৬/১, কাদিরগঞ্জ, পশ্চিম পার্শ্বে শহীদ নাজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়।
  • খুলনা: হোল্ডিং- ৭৮, ৭৯, ৮০, টিডিসিএল, বয়রা বাজার, খুলনা।
  • সিলেট: শফিকুন নেসা নূর, বিহঙ্গ, ২৮/এ, কাজিটোলা, সিলেট- ৩১০০।
  • (এছাড়া বরিশাল, কুমিল্লা, দিনাজপুর, ময়মনসিংহ, রংপুর, যশোরসহ দেশের মোট ৩০টি স্থানে সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। বিস্তারিত ঠিকানা উপরের ছবিতে দেখুন।)

বিশেষ দ্রষ্টব্য: যারা ৩রা জুন, ২০২৬ থেকে প্রশিক্ষণে যোগদান করতে পারবেন, তাদের আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে।

সরাসরি সাক্ষাৎকারে এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড (SK+F) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ