ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত (Bank Exam date 2026) ০৩টি ব্যাংক ও ০১টি আর্থিক প্রতিষ্ঠানে ২০২৩ সাল ভিত্তিক জনবল নিয়োগের জন্য এমসিকিউ (MCQ) এবং লিখিত পরীক্ষার সময়সূচি ও কেন্দ্র ঘোষণা করা হয়েছে।
পদের নাম ও সংখ্যা: এসিস্ট্যান্ট প্রোগ্রামার (৩৫টি পদ)
পরীক্ষার তারিখ: ২২ মে ২০২৬ (শুক্রবার)
পরীক্ষার সময়: সকাল ০৯:০০টা থেকে দুপুর ১২:০০টা পর্যন্ত (৩ ঘণ্টাব্যাপী পরীক্ষা)
পরীক্ষার স্থান: লালমাটিয়া গার্লস হাই স্কুল এন্ড কলেজ, ৯/১৫ লালমাটিয়া, ব্লক-ডি, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭।
পরীক্ষার পদ্ধতি ও নম্বর বিভাজন: মোট ৩০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১০০ নম্বরের MCQ পরীক্ষা (১ ঘণ্টা) এবং ২০০ নম্বরের লিখিত পরীক্ষা (২ ঘণ্টা) অনুষ্ঠিত হবে।
প্রবেশপত্র সংগ্রহ: যোগ্য প্রার্থীরা বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট (https://erecruitment.bb.org.bd) থেকে তাদের প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রবেশপত্র আবশ্যিক।
বিশেষ নির্দেশনা:
১. পরীক্ষা শুরুর কমপক্ষে ১ ঘণ্টা পূর্বে প্রার্থীদের কেন্দ্রে উপস্থিত হতে হবে।
২. প্রবেশপত্র ব্যতীত কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস (মোবাইল, ক্যালকুলেটর, স্মার্ট ওয়াচ ইত্যাদি) বা অপ্রাসঙ্গিক কাগজ নিয়ে কেন্দ্রে প্রবেশ করা নিষিদ্ধ।
৩. পরীক্ষার সময় পরীক্ষার্থীদের উভয় কান দৃশ্যমান রাখতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ