ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউট (NMI Exam date 2026), চট্টগ্রাম ও মাদারীপুর কেন্দ্রে ‘সমন্বিত নাবিক (রেটিং) ভর্তি পরীক্ষা-২০২৬’ (গ্রীষ্মকালীন সেশন) এর আওতায় চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের ভর্তি ও প্রশিক্ষণে যোগদানের সময়সূচি এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রকাশ করা হয়েছে।

পদের নাম ও সংখ্যা: ডেক/ইঞ্জিন, স্টুয়ার্ড/কুক, ইলেকট্রিশিয়ান এবং ফিটার-কাম-ওয়েল্ডার (চট্টগ্রাম কেন্দ্রে ৪০ জন এবং মাদারীপুর কেন্দ্রে ১৫ জন)।

ভর্তির তারিখ:
১. ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউট, চট্টগ্রাম: ০৭ ও ০৮ জুন ২০২৬।
২. ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউট, মাদারীপুর: ০৯ জুন ২০২৬।

প্রশিক্ষণে যোগদানের তারিখ ও সময়: ১০ জুন ২০২৬, সকাল ১০:০০ ঘটিকা।

ভর্তির সময় প্রয়োজনীয় কাগজপত্র:
অনলাইনে প্রেরিত আবেদনপত্র ও প্রবেশপত্রের রঙিন প্রিন্ট, এসএসসি বা সমমান পরীক্ষার সার্টিফিকেট ও মার্কশীটের ফটোকপি, জাতীয় পরিচয়পত্র/জন্ম সনদের ফটোকপি, নাগরিকত্ব সনদ এবং সদ্য তোলা ৮ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জমা দিতে হবে।

বিশেষ নির্দেশনা: নির্বাচিত প্রার্থীদের প্রি-সী প্রশিক্ষণ কোর্সে যোগদানের সময় নির্ধারিত তালিকা অনুযায়ী ব্যক্তিগত মালামাল (যেমন: পোশাক, বিছানাপত্র, টয়লেট্রিজ ও প্রয়োজনীয় সরঞ্জাম) সাথে আনতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউটের নাবিক ভর্তি ও প্রশিক্ষণে যোগদানের সময়সূচি প্রকাশ

ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউটের নাবিক ভর্তি ও প্রশিক্ষণে যোগদানের সময়সূচি প্রকাশ