বাংলাদেশ চা বোর্ড নিয়ন্ত্রিত ও পরিচালিত মৌলভীবাজার জেলায় অবস্থিত চা বাগানের জন্য শূন্য পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীদের সরাসরি বা ডাকযোগে আবেদন করার জন্য আহ্বান জানানো হচ্ছে।
পদের নাম ও সংখ্যা: ব্যবস্থাপক - ০১টি।
বয়স সংক্রান্ত তথ্য: ২৫/০৬/২০২৬ তারিখ পর্যন্ত প্রার্থীর বয়স ৪০ থেকে ৫৫ বছরের মধ্যে হতে হবে।
আবেদনের প্রক্রিয়া: সচিব, বাংলাদেশ চা বোর্ড বরাবর আবেদন করতে হবে। আবেদনের সাথে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সত্যায়িত সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, চারিত্রিক সনদপত্র এবং ২ কপি পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করতে হবে। আবেদনের সাথে সচিব, বাংলাদেশ চা বোর্ডের অনুকূলে ১,০০০ টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার এবং প্রার্থীর বর্তমান ঠিকানা সম্বলিত ১০ টাকার ডাকটিকিট যুক্ত একটি ফেরত খাম পাঠাতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২৫ জুন ২০২৬ (অফিস চলাকালীন সময় পর্যন্ত)।
অন্যান্য তথ্য: যারা ইতিপূর্বে এই পদের জন্য আবেদন করেছেন, তাদের নতুন করে আবেদনের প্রয়োজন নেই। অসম্পূর্ণ আবেদন গ্রহণ করা হবে না।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ