আনভীর বসুন্ধরা গ্রুপ (এবিজি) (Anvir Bashundhara Group Job Circular 2026, ABG Job Circular, Bashundhara Group Security Guard Job) তাদের আওতাভুক্ত বিভিন্ন অঙ্গপ্রতিষ্ঠানের জন্য জরুরি ভিত্তিতে বসুন্ধরা গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ সিকিউরিটি গার্ড (গ্রেড-১) পদে জনবল নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী যোগ্য প্রার্থীদের ডাকযোগে আবেদন করার জন্য আহ্বান জানানো হচ্ছে।
১. সংশ্লিষ্ট ক্ষেত্রে (সিকিউরিটি গার্ড পদে) ন্যূনতম ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ২. প্রার্থীকে শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ ও সক্ষম হতে হবে। ৩. এবিজি-র যেকোনো অঙ্গপ্রতিষ্ঠানে কাজ করতে সম্মত থাকতে হবে।
আগ্রহী প্রার্থীদের সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি, সচল মোবাইল নম্বরসহ পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (CV), শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্র (NID), চারিত্রিক ও নাগরিকত্ব সনদের ফটোকপি সহ আবেদনপত্র ডাকযোগে নিচের যেকোনো একটি ঠিকানায় পাঠাতে হবে।
বিঃদ্রঃ খামের ওপর অবশ্যই আবেদনকৃত পদের নাম উল্লেখ করতে হবে।
১. বসুন্ধরা অয়েল এন্ড গ্যাস কোম্পানি লিমিটেড (বিওজিসিএল)আইন্তা, পানগাঁও পোর্ট রোড, হাজারীবাগ, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা- ১৩১১।
অথবা
২. এবিজি টাওয়ারপ্লট নং- ৪৪০, ৪৪১, ৪৪২, রোড ১৮, ব্লক এ, বসুন্ধরা আ/এ, ঢাকা।
সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন-১০-০৫-২০২৬