চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় কর্তৃক জেলা প্রশাসকের কার্যালয়, নোয়াখালী এবং এর অধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহের শূন্যপদ পূরণের লক্ষ্যে অনুষ্ঠিত ব্যবহারিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার (ভাইভা) সময়সূচিও ঘোষণা করা হয়েছে।
পদের নাম ও নির্বাচিত প্রার্থী সংখ্যা:
১. অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক: ৩৩ জন
২. বেঞ্চ সহকারী: ০২ জন
মোট ৩৫ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছে।
মৌখিক পরীক্ষার তারিখ ও সময়: ১৩ মে ২০২৬ তারিখ, বুধবার সকাল ৯:৩০ ঘটিকা।
মৌখিক পরীক্ষার স্থান: কমিশনারের কার্যালয়, চট্টগ্রাম বিভাগ, চট্টগ্রাম।
প্রয়োজনীয় কাগজপত্র:
মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচিত প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার সকল সনদ, আবেদনপত্রের কপি, প্রবেশপত্র, ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা সনদ, জাতীয় পরিচয়পত্র এবং নাগরিকত্ব সনদের মূল কপি সাথে আনতে হবে। এছাড়া সকল কাগজের ২ সেট ফটোকপি জমা দিতে হবে। কোটাধারীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট কোটার মূল সনদ প্রদর্শন করতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ