ইস্টার্ন ব্যাংক পিএলসি (Eastern Bank PLC) সম্প্রতি তাদের অপারেশন্স ডিপার্টমেন্টে (Eastern Bank Job Circular 2026) জনবল নিয়োগের উদ্দেশ্যে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি 'কাস্টমার সার্ভিস অফিসার (টেলার)' পদে দক্ষ জনবল খুঁজছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

নিয়োগের সংক্ষিপ্ত তথ্য

  • প্রতিষ্ঠানের নাম: ইস্টার্ন ব্যাংক পিএলসি (EBL)
  • পদের নাম: কাস্টমার সার্ভিস অফিসার (টেলার)
  • বিভাগ: অপারেশন্স (Operations)
  • চাকরির ধরণ: ফুল টাইম
  • কর্মস্থল: বাংলাদেশের যেকোনো শাখা

আবেদনের যোগ্যতা (Requirement)

১. শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে (Business Graduate) স্নাতক ডিগ্রি। ২. ফলাফল: সিজিপিএ ৪.০০ এর মধ্যে নূন্যতম ৩.০০ থাকতে হবে। ৩. অভিজ্ঞতা: ১-২ বছরের প্রাসঙ্গিক অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে, তবে যোগ্য ফ্রেশাররাও আবেদন করতে পারবেন। ৪. অন্যান্য দক্ষতা: চমৎকার যোগাযোগ দক্ষতা এবং ধৈর্যশীলভাবে কাস্টমার সার্ভিসে কাজ করার মানসিকতা।

বেতন ও সুযোগ-সুবিধা

ইবিএল তাদের কর্মীদের জন্য আকর্ষণীয় বেতন কাঠামো প্রদান করে থাকে:

  • শিক্ষানবিশকালে মাসিক বেতন: ৩৬,০০০ টাকা (৬ মাস)।
  • স্থায়ীকরণের পর মাসিক বেতন: ৪৫,০০০ টাকা।
  • এছাড়া ব্যাংকের নীতিমালা অনুযায়ী প্রফিট বোনাস, ইন্স্যুরেন্স ও অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

প্রধান দায়িত্বসমূহ

  • নির্ভুলভাবে ক্যাশ গ্রহণ ও প্রদান করা।
  • ব্যাংকিং সিস্টেমে লেনদেনের সঠিক এন্ট্রি নিশ্চিত করা।
  • এটিএম বুথ ম্যানেজমেন্টে সহায়তা করা।
  • গ্রাহকদের ব্যাংকিং সেবা সংক্রান্ত পরামর্শ প্রদান।

আবেদন করার নিয়ম

আগ্রহী প্রার্থীদের ইস্টার্ন ব্যাংকের অফিশিয়াল ক্যারিয়ার পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে।

  • আবেদন লিংক: ebl.com.bd/career
  • আবেদনের শেষ তারিখ: ১৬ মে, ২০২৬

বিস্তারিত দেখুন নিচের বিজ্ঞপ্তিতেঃ

ইস্টার্ন ব্যাংক পিএলসি (EBL) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন