চট্টগ্রাম সিটি কর্পোরেশন

পদ: সড়ক তদারককারী

তারিখ: ০৮-০৫-২৬

সময়: ৯০ মিনিট  পূর্ণমান: ৭০

বাংলা

১। ব্যাসবাক্যসহ সমাস লিখুন:

ক) সুহৃদ = সু হৃদয় যার - বহুব্রীহি

খ) হেডমাস্টার = হেড যে মাস্টার - কর্মধারয়

গ) সিংহাসনচ্যুত = সিংহাসন থেকে চ্যুত - তৎপুরুষ

ঘ) শাকসবজি = শাক ও সবজি - দ্বন্দ্ব

২। বানান শুদ্ধ করুন:

ক) দৈন্যতা - দৈন্য, দীনতা

খ) মুমুর্ষু - মুমূর্ষু

গ) উজ্জ্বল - উজ্জ্বল

ঘ) পিপীলিকা - পিপীলিকা

ঙ) দুরাবস্থা - দুরবস্থা

৩। বিপরীত শব্দ লিখুন:

ক) প্রবীণ - নবীন/ তরুণ

খ) সুলভ - দুর্লভ

গ) বিশ্লেষণ - সংশ্লেষণ

ঘ) চিন্ময় - মৃন্ময়

ঙ) কদাচিৎ - হরদম/ প্রায়শ

৪। বাংলা পারিভাষিক শব্দ লিখুন:

ক) Idiom - বাগধারা

খ) Leap year - অধিবর্ষ

গ) Diplomat - কূটনীতিক

ঘ) Registration - নিবন্ধন

ঙ) Global - বৈশ্বিক

ইংরেজি

৫। Fill in the gaps with articles:

a) He wants to be......... university teacher.

Ans: a

b) What ...... beautiful bird it is!

Ans: a

c) I saw...... European at the mail.

Ansr: a

d) He is........ M.A in English.

Ans: an

e) I saw ..... one eyed man in the market.

Ans: a

৬। Change the sentences as directed:

a) He is too weak to walk. (Remove too)

Ans: He is so weak that he can’t walk.

b) No one can do this. (Interrogative)

Ans: Who can do this?

c) He is the best boy in the class. (Positive)

Ans: No other boy in the class is as good as he.

d) Who does not love his country? (Assertive)

Ans: Everybody loves his country.

e) They elected him chairman. (Passive)

Ans: He was elected chairman by them.

৭। Use the right form of verbs:

a) He talks as if he.... (know) everything.

Ans: knew

b) Would you mind..... (open) the window?

Ans: opening

c) He got the work........ (finish) yesterday.

Ans: finished

d) He went home after he...... (complete) his work.

Ans: had completed

e) I wish I ....... (be) a king.

Ans: were

৮। Translate the following passage into English:

খেলাধুলা শরীর ও মনকে সুস্থ রাখে। এটি আমাদের মধ্যে দলগত চেতনা ও সহযোগিতার মনোভাব জাগায়। নিয়মিত খেলাধুলা করলে অলসতা দূর হয়। ক্রিকেট বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা। আন্তর্জাতিক অঙ্গনে খেলোয়াড়রা দেশের মুখ উজ্জ্বল করে।

Translation:

Sports keep the body and mind healthy. It inspires a sense of teamwork and cooperation among us. Regular sports remove laziness. Cricket is the most popular game in Bangladesh. Players brighten the image of the country in the international arena.

গণিত


৯। একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ২:৩:৪ হলে বৃহত্তর কোণের সম্পূরক কোণের মান কত?

১০। ‘ক’ একটি কাজ ২৪ দিনে করতে পারে। ‘খ’ উক্ত কাহ ১২ দিনে করতে পারে। ‘ক’ এবং ‘খ’ একত্রে কাজটি কত দিনে শেষ করতে পারবে?

সমাধান: ক ২৪ দিনে করতে পারে ১ বা সম্পূর্ণ অংশ

       ∴ ”  ১   ”     ”      ”  "১" /"২৪"  ”

অবার, খ ১২ দিনে করতে পারে ১ বা সম্পূর্ণ অংশ

    ∴  ”  ১   ”     ”     ”  "১" /"১২"   ”

ক ও খ একত্রে ১ দিনে করে = ("১" /"২৪" +"১" /"১২" )অংশ

= "১+২" /"২৪"  অংশ

= "১" /"৮"  অংশ

অর্থাৎ, তারা একত্রে "১" /"৮"  অংশ করে ১ দিনে

 ∴     ”    ”১(সম্পূর্ণ) “     ”  ৮ দিনে

= ৮ দিনে।

উত্তর: ৮ দিন।

১১। একটি ঘড়ি ৬২৫ টাকায় বিক্রয় করলে ১০% ক্ষতি হয়। কত টাকায় বিক্রয় করলে ১০% লাভ হবে?

সমাধান: ১০% ক্ষতিতে বিক্রয়মূল্য (১০০ - ১০) = ৯০ টাকা

অর্থাৎ বিক্রয়মূল্য ৯০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা

 ∴        ”      ১   ”    ”      ”     "১০০" /"৯০"    ”

∴         ”    ৬২৫  ”    ”     ”    ("১০০ × ৬২" ৫)/৯০ ”

= "৬২৫০" /"৯"  টাকা

আবার, ১০% লাভে, বিক্রয়মূল্য = (১০০ + ১০) = ১১০ টাকা

এখন, ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ১১০ টাকা

∴       ”      ১    ”    ”      ”      = "১১০" /"১০০"   ”

∴       ”     "৬২৫০" /"৯"   ”    ”      ”     = "১১০ × ৬২৫০" /"১০০ × ৯"  ”

= "৬৮৭৫" /"৯"  টাকা

= ৭৬৩"৮" /"৯"  টাকা

উত্তর: ৭৬৩"৮" /"৯"  টাকা।

১২। এক ব্যাক্তি একটি দ্রব্য ১০% ক্ষতিতে বিক্রি করলেন। যদি তিনি দ্রব্যটি আরও ৬০ টাকা বেশি মূল্যে বিক্রি করতেন, তবে তার ৫% লাভ হতো। দ্রব্যটির ক্রয়মূল্য কত?

সমাধান: মনে করি, ক্রয়মূল্য ১০০ টাকা

১০% ক্ষতিতে বিক্রয়মূল্য (১০০ - ১০) = ৯০ টাকা

৫% লাভে বিক্রয়মূল্য (১০০ + ৫) = ১০৫ টাকা

বিক্রয়মূল্য বেশি (১০৫ - ৯০) = ১৫ টাকা

বিক্রয়মূল্য ১৫ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০ টাকা

   ”       ১    ”    ”    ”      ”    "১০০" /"১৫"   ”

   ”       ৬০  ”    ”    ”      ”    "১০০×৬০" /"১৫"  ”

= ৪০০ টাকা।

∴ ক্রয়মূল্য ৪০০ টাকা।

১৩। ১ থেকে ৯৯০ পর্যন্ত সকল সংখ্যার যোগফল কত?

উত্তর: ৪৯০৫৫৫


সাধারণ জ্ঞান

১৪। বাংলাদেশের সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের ইংরেজি নাম কী?

উত্তর: House of the Nation.

১৫। হরমুজ প্রণালী কোন দুটি দেশকে পৃথক করেছে?

উত্তর: ইরান ও ওমান/আরব।

১৬। বাংলাদেশের জাতীয় দিবস কোনটি?

উত্তর: ২৬ মার্চ।

১৭। আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি?

উত্তর: রাঙ্গামাটি।

১৮। সিটি কর্পোরেশন কোন আইনে পরিচালিত হয়?

উত্তর: স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯।

১৯। International Court of Justice এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

উত্তর: হেগ, নেদারল্যান্ডস।

২০। BPPA এর পূর্ণরূপ কি?

উত্তর: Bangladesh Public Procurement Authority.

২১। কোন ইউরোপীয় ভারতে আসার জলপথ আবিষ্কার করেন?

উত্তর: ভাস্কো দা গামা।

২২। MS Excel কোন ধরনের সফটওয়্যার?

উত্তর: স্প্রেডশিট সফটওয়্যার।

২৩। ECNEC এর প্রধান কে?

উত্তর: প্রধানমন্ত্রী।



চট্টগ্রাম সিটি কর্পোরেশনের  চাকরির পরীক্ষার প্রশ্নের সম্পূর্ণ সমাধান