তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের একটি পদে নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষার তারিখ, সময়সূচি ও নির্দেশাবলি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)।

পদের নাম ও প্রার্থীর সংখ্যা: সহকারী পরিচালক (দৃশ্যসজ্জা ও রেখায়ন প্রশিক্ষণ) পদে মোট ১০২ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।

পরীক্ষার তারিখ ও সময়: আগামী ১০ জুন ২০২৬ (বুধবার) সকাল ১১:০০ টা থেকে বিকাল ৩:০০ টা পর্যন্ত ৪ ঘণ্টাব্যাপী এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার কেন্দ্র: বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ভবন, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭।

প্রবেশপত্র সংগ্রহ: আবেদনকারী প্রার্থীরা বিপিএসসি-এর অফিসিয়াল ওয়েবসাইট অথবা টেলিটকের ওয়েবসাইট থেকে তাদের প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। পরীক্ষা শুরুর অন্তত ১৫ মিনিট পূর্বে প্রার্থীদের আসনে গ্রহণ করতে হবে।

পরীক্ষার বিষয় ও মানবণ্টন: প্রার্থীদের মোট ২০০ নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এর মধ্যে বাংলা-৪০, ইংরেজি-৪০, সাধারণ জ্ঞান-৪০ এবং টেকনিক্যাল (চারুকলা) বিষয়ে ৮০ নম্বর থাকবে।

বিশেষ নির্দেশাবলি: পরীক্ষায় সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করা যাবে, তবে কোনো ধরনের সায়েন্টিফিক ক্যালকুলেটর, মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে আনা সম্পূর্ণ নিষিদ্ধ।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের লিখিত পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের লিখিত পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ