ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এবং এর আওতাধীন উপজেলা ও রাজস্ব সার্কেল ভূমি অফিসসমূহের শূন্য পদসমূহ পূরণের জন্য (dcjhenaidah job circular 2026) বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ঝিনাইদহ জেলার স্থায়ী বাসিন্দারা এই পদগুলোতে আবেদন করার সুযোগ পাবেন।
পদের নাম ও সংখ্যা:
১। ড্রাফটসম্যান-০১
২। ক্রেডিট চেকিং কাম-সায়রাত সহকারী-০৬
৩। অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক-০৫
৪। সার্টিফিকেট সহকারী-০১
৫। সার্টিফিকেট পেশকার-০১
৬। নাজির কাম-ক্যাশিয়ার-০১
৭। ট্রেসার-০১
শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীকে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উচ্চ মাধ্যমিক (HSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পদভেদে কম্পিউটার চালনায় দক্ষতা এবং নির্দিষ্ট বিষয়ে ট্রেডকোর্স সনদ থাকতে হবে।
বয়স সীমা: ০১ জুলাই ২০২৬ তারিখে আবেদনকারীর বয়স অবশ্যই ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা সরকারি বিধি মোতাবেক শিথিলযোগ্য।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীগণ অনলাইনে http://dcjhenaidah.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। সরাসরি কোনো আবেদন গ্রহণ করা হবে না।
আবেদনের সময়সীমা: আবেদন শুরু হবে ১০ আগস্ট ২০২৬ তারিখ সকাল ১০:০০ টা থেকে এবং চলবে ৩০ আগস্ট ২০২৬ তারিখ বিকাল ৫:০০ টা পর্যন্ত।
পরীক্ষার ফি: পরীক্ষার ফি বাবদ টেলিটক সার্ভিস চার্জসহ ১১২/- টাকা এবং বিশেষ শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে ৫৬/- টাকা অনধিক ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন: