নৌপরিবহন অধিদপ্তরের অধীনে মার্চেন্ট মেরিন ডেক অফিসার এবং ফিশিং ভেসেল ডেক অফিসার সার্টিফিকেশন পরীক্ষার মে ২০২৬ সেশনের ইন্টারমিডিয়েট ওরাল (Intermediate Oral) পরীক্ষার তারিখ ও প্রয়োজনীয় নির্দেশনা প্রকাশ করা হয়েছে।
গুরুত্বপূর্ণ তথ্যসমূহ:
পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা: যে সকল প্রার্থী ইতোমধ্যে সংশ্লিষ্ট সেশনের লিখিত, এমসিকিউ এবং মাল্টিমিডিয়া পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছেন, কেবল তারাই এই মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।
পরীক্ষার তারিখ ও স্থান: মৌখিক পরীক্ষা আগামী ১১ মে ২০২৬ তারিখ হতে নৌপরিবহন অধিদপ্তরে অনুষ্ঠিত হবে।
পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ তারিখ: পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদের আগামী ০৬ মে ২০২৬ তারিখের মধ্যে নির্ধারিত পরীক্ষার ফি প্রদান করতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ