বিভাগীয় নির্বাচনি বোর্ড, রাজশাহীর অধীন জেলা প্রশাসকের কার্যালয়, নওগাঁ এবং এর অধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহের বিভিন্ন পদে জনবল নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে।

পদের নাম ও সংখ্যা: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬) - ৬০টি।

ফলাফলের বিস্তারিত: গৃহিত লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এবং কোটা সম্পর্কিত প্রচলিত নীতিমালা অনুসরণ করে যোগ্য প্রার্থীদের নিয়োগের জন্য প্রাথমিকভাবে সুপারিশ করা হয়েছে। জেলা প্রশাসক, নওগাঁ কর্তৃক নির্বাচিত প্রার্থীদের অনুকূলে বিধি মোতাবেক নিয়োগপত্র ইস্যু করা হবে।

উল্লেখ্য যে, কোনো তথ্য গোপন করে কিংবা ভুল তথ্য প্রদান করে কেউ চাকরিতে নিয়োগপ্রাপ্ত হলে তার সুপারিশ বাতিল বলে গণ্য হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ