বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড তাদের একটি পদের মৌখিক পরীক্ষার তারিখ, সময় এবং স্থান সংক্রান্ত বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।

পরীক্ষার স্থান: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের প্রধান কার্যালয়, বলাকা ভবন, মিনি কনফারেন্স রুম (৪র্থ তলা), কুর্মিটোলা, ঢাকা-১২২৯।

পরীক্ষার তারিখ: আগামী ০৩ মে ২০২৬ তারিখ হতে ১০ মে ২০২৬ তারিখ পর্যন্ত বিভিন্ন পর্যায়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রয়োজনীয় কাগজপত্র:
মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের অবশ্যই নিম্নলিখিত কাগজপত্রের মূল কপি এবং এক সেট সত্যায়িত ফটোকপি সাথে আনতে হবে:
১. এডমিট কার্ডের কালার প্রিন্ট (২ কপি)।
২. টেলিটক প্রদত্ত অ্যাপ্লিক্যান্ট কপি (কালার প্রিন্ট)।
৩. পাসপোর্ট সাইজের সত্যায়িত ০২ কপি ছবি।
৪. জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদ এবং নাগরিকত্ব সনদপত্র।
৫. সকল শিক্ষাগত যোগ্যতার সনদ ও মার্কশিট।
৬. কোটা বা বিশেষ অভিজ্ঞতার স্বপক্ষে প্রয়োজনীয় প্রমাণপত্র (যদি থাকে)।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চাকরির মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চাকরির মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ