বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো) কর্তৃক নিবন্ধিত পল্লী বিদ্যুৎ সমিতিসমূহের একটি পদের নিয়োগ পরীক্ষার ফলাফলের ভিত্তিতে অপেক্ষমান তালিকা হতে ১৫ জন প্রার্থীকে চূড়ান্তভাবে নিয়োগের জন্য নির্বাচন করা হয়েছে।

পদের নাম: সহকারী জেনারেল ম্যানেজার (ওএন্ডএম/পিএন্ডএম/ইএন্ডসি)
মোট নির্বাচিত প্রার্থী: ১৫ জন
বেতন স্কেল: ৪৩,৫০০ - ১,০৫,০৫০/- টাকা (পবিস বেতন কাঠামো-২০১৬ অনুযায়ী)। তবে অন-প্রবেশনকালীন মাসিক নির্ধারিত মূল বেতন হবে ৪১,৮০০/- টাকা।

অঙ্গীকারনামা সম্পাদন সংক্রান্ত তথ্য:
নির্বাচিত প্রার্থীদের আগামী ১১ মে ২০২৬ তারিখে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহের জন্য এবং ১২ মে ২০২৬ তারিখে অঙ্গীকারনামা স্বাক্ষরের জন্য উপস্থিত হতে হবে।
স্থান: পবিস মানব সম্পদ পরিদপ্তর, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, সদর দপ্তর ভবন (৮ম তলা), নিকুঞ্জ-২, খিলক্ষেত, ঢাকা-১২২৯।

প্রয়োজনীয় কাগজপত্র:
নিয়োগের জন্য ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা, ডোপ টেস্ট রিপোর্ট এবং সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত স্বাস্থ্য পরীক্ষার সার্টিফিকেট দাখিল করতে হবে। নির্ধারিত তারিখে অঙ্গীকারনামা স্বাক্ষর না করলে নিয়োগ বাতিল বলে গণ্য হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অপেক্ষমান তালিকা হতে ফলাফল প্রকাশ

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অপেক্ষমান তালিকা হতে ফলাফল প্রকাশ