বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অধীন জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।

পরীক্ষা সংক্রান্ত তথ্য:
আগামী ০২ মে ২০২৬ তারিখে এই লিখিত পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের আদেশের প্রেক্ষিতে কর্তৃপক্ষ পরীক্ষাটি স্থগিত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। স্থগিত হওয়া পরীক্ষার পরবর্তী তারিখ ও সময় যথাসময়ে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

পদের নাম: সহকারী শিক্ষক
পরীক্ষার পূর্বনির্ধারিত তারিখ: ০২ মে ২০২৬ (স্থগিত)

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন:

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত (বান্দরবান পার্বত্য জেলা)