খাদ্য অধিদপ্তরের উপ-খাদ্য পরিদর্শক পদের লিখিত পরীক্ষার সময়সূচি এবং প্রবেশপত্র সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সংশ্লিষ্ট প্রার্থীগণ নির্ধারিত ওয়েবসাইট থেকে তাদের প্রবেশপত্র ডাউনলোড করে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।
পরীক্ষার তারিখ: ০৮ মে ২০২৬
পরীক্ষার সময়: সকাল ১০.০০ ঘটিকা হতে ১১.৩০ ঘটিকা পর্যন্ত
পরীক্ষার স্থান: ঢাকা মহানগরীর নির্দিষ্ট ৩টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রবেশপত্র সংগ্রহের তথ্য: প্রার্থীগণ আগামী ০১ মে ২০২৬ তারিখ দুপুর ০২.০০ ঘটিকা থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। প্রার্থীদের অবশ্যই প্রবেশপত্রের রঙিন কপি প্রিন্ট করে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
প্রয়োজনীয় লিংক: প্রবেশপত্র ডাউনলোড করতে সমস্যা হলে হটলাইন নম্বর ০১৭১০৮৮২৯৫৬ (অফিস চলাকালীন) এ যোগাযোগ করুন। নিয়োগ বিজ্ঞপ্তির অন্যান্য পদের পরীক্ষার সময়সূচি পরবর্তীতে পর্যায়ক্রমে জানানো হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন: