বাংলাদেশ ডাক বিভাগ, দক্ষিণাঞ্চল, খুলনা-এর বিভিন্ন ক্যাটাগরির পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। ২০ ফেব্রুয়ারি ২০২৫ তারিখের নিয়োগ বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী লিখিত ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে প্রার্থীদের চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে।

পদের নামসমূহ:
১. প্যাকার
২. অফিস সহায়ক (এমএলএসএস) - ১৬ জন
৩. প্যাকার কাম মেইল ক্যারিয়ার - ৩০ জন
৪. মেইল গার্ড

গুরুত্বপূর্ণ তথ্য:
নির্বাচিত প্রার্থীদের বর্তমান এবং স্থায়ী উভয় ঠিকানায় ডাকযোগে নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক নিয়োগপত্র ইস্যু করা হবে। ফলাফলে কোনো ভুলত্রুটি পরিলক্ষিত হলে কর্তৃপক্ষ তা সংশোধনের ক্ষমতা সংরক্ষণ করেন।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

বাংলাদেশ ডাক বিভাগ দক্ষিণাঞ্চল খুলনার বিভিন্ন পদের চূড়ান্ত ফলাফল প্রকাশ