বিভাগীয় নির্বাচনি বোর্ড, রাজশাহীর অধীন জেলা প্রশাসকের কার্যালয়, নওগাঁ এবং এর আওতাধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও সার্কিট হাউসের ২০তম গ্রেডের বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে।
নির্বাচিত পদের নাম ও সংখ্যা:
১. অফিস সহায়ক: ১৪ জন
২. পরিচ্ছন্নতা কর্মী: ০৩ জন
৩. বেয়ারার (সার্কিট হাউস): ০১ জন
গৃহীত লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এবং কোটা সংক্রান্ত প্রচলিত নীতিমালা অনুসরণ করে মোট ১৮ জন প্রার্থীকে নিয়োগের জন্য প্রাথমিকভাবে সুপারিশ করা হয়েছে। নির্বাচিত প্রার্থীদের জেলা প্রশাসক, নওগাঁ কর্তৃক নিয়োগপত্র ইস্যু করা হবে। চাকুরিতে যোগদানের সময় প্রয়োজনীয় তথ্যাদি যাচাই সাপেক্ষে এই নিয়োগ কার্যকর হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ