ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ৪টি সরকারি ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠানে ২০২২ সালভিত্তিক নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধা তালিকা অনুযায়ী প্রার্থীদের প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে।
পদের নাম ও সংখ্যা: অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার (৬৩টি পদ)
প্রতিষ্ঠানের নাম ও নির্বাচিত প্রার্থীর সংখ্যা:
১. সোনালী ব্যাংক পিএলসি: ৫৪ জন
২. বাংলাদেশ কৃষি ব্যাংক: ০২ জন
৩. বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন: ০২ জন
৪. প্রবাসী কল্যাণ ব্যাংক: ০১ জন
৫. কর্মসংস্থান ব্যাংক: ০১ জন
৬. ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ: ০৩ জন
পরবর্তী কার্যক্রম: নিয়োগ সংক্রান্ত পরবর্তী সকল আনুষ্ঠানিকতা সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহ কর্তৃক সম্পন্ন করা হবে। নিয়োগের জন্য নির্বাচিত প্রার্থীদের তালিকা বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয়েছে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ