শিল্প মন্ত্রণালয়ের রাজস্বখাতভুক্ত ১৩-২০তম গ্রেডের ৪টি ক্যাটাগরির লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।
পরীক্ষার তারিখ ও সময়: আগামী ১১ মে ২০২৬ হতে ১৯ মে ২০২৬ তারিখ পর্যন্ত প্রতিদিন দুপুর ২:০০ ঘটিকা হতে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার স্থান: কক্ষ নং-৪০১, (৪র্থ তলা), শিল্প মন্ত্রণালয়, ৯১, মতিঝিল বা/এ, ঢাকা।
প্রয়োজনীয় কাগজপত্র: পরীক্ষায় অংশগ্রহণের সময় প্রার্থীদের অবশ্যই প্রবেশপত্র, আবেদনপত্র, জাতীয় পরিচয়পত্র, ৪ কপি পাসপোর্ট সাইজের ছবি এবং সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র সাথে আনতে হবে। এছাড়া সকল কাগজপত্রের এক সেট সত্যায়িত কপি নির্ধারিত সময়ের আধা ঘণ্টা পূর্বে জমা দিতে হবে।
মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ