বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের অধীনে উপসহকারী প্রকৌশলী (সিভিল) পদের লিখিত পরীক্ষার তারিখ ও সময়সূচি ঘোষণা করেছে। বাছাই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের এই লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

পরীক্ষার বিস্তারিত তথ্য:
পদের নাম: উপসহকারী প্রকৌশলী (সিভিল)
পরীক্ষার তারিখ: ১৪ মে ২০২৬ (বৃহস্পতিবার)
পরীক্ষার সময়: দুপুর ১:০০টা থেকে বিকাল ৫:০০টা পর্যন্ত (মোট ৪ ঘণ্টা)
পরীক্ষার কেন্দ্র: বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা।

পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা:
১. প্রার্থীকে অবশ্যই বিপিএসসি বা টেলিটকের ওয়েবসাইট থেকে ডাউনলোডকৃত প্রবেশপত্র সাথে আনতে হবে।
২. পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট পূর্বে কেন্দ্রে আসন গ্রহণ করতে হবে।
৩. পরীক্ষায় বাংলা (৪০), ইংরেজি (৪০), সাধারণ জ্ঞান (৪০) এবং টেকনিক্যাল বিষয় (৮০) সহ মোট ২০০ নম্বরের উত্তর প্রদান করতে হবে।
৪. সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করা যাবে, তবে সাইন্টিফিক ক্যালকুলেটর, মোবাইল ফোন বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ